Saturday, June 20, 2026

করোনা সতর্কতা: নাইট ক্লাব মাসাজ পার্লার থেকে বন্ধ রেস্তোরাঁ-ও

Date:

Share post:

করোনাভাইরাস তৃতীয় স্তরে ঢোকার মুখে। এই কারণে সব রকম ভিড় এড়াতে রাজ্যের সমস্ত পার্লার নাইট ক্লাব বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। রবিবার সকাল ছ’টা থেকে বন্ধ থাকবে পাব, নাইট ক্লাব। বন্ধ থাকবে মাসাজ পার্লার, হুক্কা পার্লার। এরই সঙ্গে সমস্ত হোটেল রেস্তোরাঁও বন্ধ। বন্ধ থাকবে বিনোদন পার্কও। এর আগেই জানানো হয়েছে করোনার জেরে বন্ধ থাকবে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং জাদুঘর। এগুলি আপাতত বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭১। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সেখানে ৬৩ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফের আজ রাজ্যে আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল। এখন রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। পঞ্চসায়র, বালিগঞ্জের পর এবার সংক্রমণ মিলল হাবড়ার এক তরুণীর শরীরে।

আরও পড়ুন-নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত নাবালক কোথায়, কীভাবে রয়েছে?

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...