Saturday, May 16, 2026

করোনার জের, বেতন কমাচ্ছে বার্সেলোনা

Date:

Share post:

করোনার জেরে বিশ্বব্যাপী বাতিল এবং স্থগিত হয়েছে একাধিক স্পোর্টস ইভেন্ট। চলতি বছর হচ্ছে না ইউরো কাপও। অনিশ্চিত অলিম্পিকের ভবিষ্যৎও। এরই মধ্যে ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বার্সেলোনা।

আপাতত কোনও ম্যাচ খেলতে হচ্ছে না মেসিদের। এদিকে তারকাদের হতে প্রাপ্য টাকা তুলে দিতে হচ্ছে ক্লাবকে। যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়েছে ক্লাব। পরিস্থিতি সামাল দিতে তাই বেতন কাটছাঁট করার কথা কর্তারা ভাবছেন বলে খবর। করোনার সঙ্গে লড়াই করে আর্থিক ক্ষতি থেকে বাঁচতেই এমন চিন্তাভাবনা করা হয়েছে।
সূত্রের খবর, আগামী সপ্তাহেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হতে বার্সেলোনা সিইও অস্কার গ্রাউ লা লিগায় খেলা ক্লাব এবং ইউরোপের অন্যান্য ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথাও বলছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে যা পরিস্থিতি তাতে বার্সাকে আর্থিক দিকটাও ভাবতে হবে। এই অবস্থায় ফুটবলার এবং স্টাফদের বেতন কমিয়ে ক্ষতিপূরণ করার কথা ভাবা হচ্ছে। স্পষ্টতই, বেতন কমার সম্ভবনা থাকছে মেসিরও।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...