Saturday, May 9, 2026

“অযথা হেনস্থা নয়, বন্ধ করা যাবে না জরুরি পরিষেবা”, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জরুরি পরিষেবাকে লক ডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। কিন্তু ‘অজ্ঞতার’ কারণে পুলিশ কর্মী বা সিভিক ভলেন্টিয়াররা ইকমার্সের ডেলিভারি বয়, সবজি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জোগানদারদের হেনস্থা করছেন বলে অভিযোগ উঠেছে। জরুরি পরিষেবা যাতে কোনও ভাবে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, লক ডাউন চলাকালীন নিয়ম না মানলে সাধারণ মানুষের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, সরকারের নির্দেশ যথাযথ পালন না করলে পুলিশ, প্রশাসনের কর্মীদের বিরুদ্ধে একই আইনে ব্যবস্থা নেওয়া হবে। যথার্থ সরকারি নির্দেশ যাতে নিচুতলার পুলিশকর্মীদের কাছেও পৌঁছয় সে বিষয়ে থানার ওসিদের দায়িত্ব নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে তিনি জানান, অনেক বৃদ্ধ মানুষ আছেন যাঁদের কাছে খাবার পৌঁছে দেওয়া খুবই জরুরি। সেক্ষেত্রে একটা পাস চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। যে হোম ডেলিভারিতে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছনো যাবে। এছাড়াও জরুরি পরিষেবায় জড়িত ব্যক্তিরা যাতে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারেন, তার জন্য একটি অভিন্ন পাস চালু করবে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...