Friday, May 15, 2026

করোনা আতঙ্কেও উৎপাদন শুরু হুগলির বিস্কুট কারখানায়

Date:

Share post:

আংশিকভাবে উৎপাদন শুরু করল হুগলি জেলার বেশ কয়েকটি বিস্কুট কারখানা। লকডাউনের সময় রাজ্যে খাদ্য সংকট থেকে মুক্তি পেতে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

করোনা আতঙ্কের জন্য এতদিন বন্ধ রাখা হয়েছিল একাধিক কারখানা। শুক্রবার, রাজ্য সরকারের কারখানা খোলার অনুমতি দিয়েছে। হুগলির জেলা শাসক ও বিভিন্ন লোকাল থানার নির্দেশে শনিবার থেকে হুগলির জেলার বিভিন্ন বিস্কুট কারখানা খুলেছে।

কারখানা মালিক ও নিবন্ধকদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছিল। সেই মতো কালোবাজারি রুখতে এবং খাবারের জোগান বজায় রাখতে শনিবার থেকে বিস্কুট কারখানা খোলা হয়। একইসঙ্গে একটি কারখানায় কত জন শ্রমিক কাজ করবেন, কী ধরনের সাবধানতা অবলম্বন করা হবে তার নির্দেশও দেওয়া হয় সরকারের তরফে।

চুঁচুড়ার একটি কারখানায় হাতে গোনা কয়েকজন শ্রমিককে নিয়ে উৎপাদন শুরু হয় সকাল থেকে। এদিকে কাজ শুরু হলেও বেলা বাড়তেই উত্তেজনা ডানকুনির একটি বিস্কুট কারখানায়। সেখানে একসঙ্গে অনেক শ্রমিককে কাজে আসতে বলে কারখানা কতৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, একদিকে রাস্তায় পুলিশের মারধর তার উপর কারখানায় একসাথে শ’তিনেক অস্থায়ী শ্রমিককে একসঙ্গে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছে কর্তৃপক্ষ। কাজ করতে নারাজ তারা। ফলে এদিনই বন্ধ করতে হয় সেখানকার উৎপাদন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...