Friday, May 15, 2026

বিশ্বকাপ জেতানো যোগিন্দর এখন করোনা জয়ের লক্ষ্যে

Date:

Share post:

যে যোগিন্দর শর্মার বলে পাকিস্তানকে হারিয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই যোগিন্দরই এখন লড়াই করছেন করোনার বিরুদ্ধে। রাত নেই, দিন নেই কাজ করছেন, রাস্তায় নামছেন, মানুষকে বোঝাচ্ছেন, প্রয়োজনে মানুষের হাতে সাহায্য তুলে দিচ্ছেন, দিচ্ছেন মাস্ক, স্যানিটাইজার, বয়স্কদের খাবারও।

২০০৭-এর বিশ্বকাপ ফাইনালে ধোনির ভারতের লাস্ট ওভার মিস্ট্রি ম্যান ছিলেন হরিয়ানার মিডিয়াম পেসার যোগিন্দর। শেষ ওভার করতে যোগিন্দরের হাতে বল তুলে দিয়েছিলেন ধোনি। ভারতের দরকার ছিল এক উইকেট। আর পাকিস্তানের ৬ বলে ১৩ রান। তাঁর বলে পাক অধিনায়ক মিসবাহ-উল-হক স্কুপ করেছিলেন। কিন্তু চার হওয়ার বদলে আউট হয়েছিলেন শ্রীসন্থের হাতে ক্যাচ দিয়ে। আর ওয়ান্ডারার্সে বিশ্বকাপ উঠেছিল ভারতের হাতে। যোগিন্দর, সেদিনই জানতেন, শুধু এই একটি ওভার আর একটি বলের জন্যই তিনি দেশের মানুষের কাছে চিরপরিচিত থাকবেন।

সেদিনের স্মৃতি যোগিন্দরকে কাতর করলেও এখন অন্য দায়িত্বে। হরিয়ানা পুলিশের ডিএসপি, পদস্থ অফিসার। ভোর ছ’টা থেকে কাজ শুরু করছেন। জটোলা দেখলেই মানুষকে ঘরে ফিরতে বলছেন, দোকান-বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন, মাইকিং করছেন। আর বলছেন, বিশ্বকাপ জেতা ছিল একরকম চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ একেবারে অন্যরকম। ওখানে হারলে প্রাণ যেত না কিন্তু এখানে হারা মানেই মৃত্যু। তাই এতোটুকু গাফিলতির সুযোগ নেই। ছুটছেন যোগিন্দর।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...