Thursday, May 14, 2026

নিজে বাঁচুন, অপরকে বাঁচান: সুপারম্যান হতে লকডাউনে ঘরে থাকার বার্তা পুলিশ কমিশনারের

Date:

Share post:

আপনি কি সুপারম্যান হতে চান? তাহলে নিজে বাঁচুন, অপরকে বাঁচান। আর তার জন্য একটাই কাজ করতে হবে আপনাকে। গৃহবন্দি থেকে দেশকে রক্ষা করুন। তাহলেই আপনি হয়ে যাবেন সুপারম্যান। এবার এমনই বার্তা দিলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা।

গোটা বিশ্ব ও দেশের মতো কলকাতা তথা বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে শহরবাসীকে সচেতন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

নিজের টুইটার হ্যান্ডেলে জনপ্রিয় কমিকস চরিত্র “সুপারম্যান”-এর একটি ছবি পোস্ট করে মানুষকে এই লকডাউন নিয়ে সচেতন করেছেন কলকাতার নগরপাল। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সুপারম্যান একটি ঘরে বসে খবরের কাগজ পড়ছে। আর এক মহিলা তাঁকে প্রশ্ন করছেন, “তুমি কি করোনাভাইরাসকে ঠেকাতে কিছু করবে না?” উত্তরে সুপারম্যানের জবাব, “আমি তাই করছি।”

অৰ্থাৎ সুপারম্যান বোঝাতে চাইলেন, মারণ করোনাভাইরাসকে ঠেকাতে, তাঁর কাছেও একটাই উপায়, বাড়িতে থাকা। তাই সুপারম্যান নিজেও বাড়ি থেকে বেরোচ্ছে না।
মানুষকে করোনার সংক্রমণের হাত থেকে বাঁচাতে হলে লকডাউনে বাড়িতেই থাকাটাই বুদ্ধিমানের কাজ।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...