Saturday, May 16, 2026

হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকের কামড়ে মৃত্যু বৃদ্ধার

Date:

Share post:

হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। সদ্য শ্রীলঙ্কা থেকে ফেরেন ওই যুবক। তার শরীরে  করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল। ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয় তাঁকে। সেই অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়ে এক বৃদ্ধাকে কামড়ে দেন তিনি।

শুক্রবার, তামিলনাড়ুর থেনি জেলায় ঘটনাটি ঘটেছে। জামা-কাপড়ের ব্যবসায়ী বছর ৩৫- এর ওই যুবকের নাম মানিকনন্দন। সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ফেরেন তিনি। করোনার উপসর্গ থাকায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

শুক্রবার, নগ্ন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। প্রতিবেশী ৮০ বছরের এক বৃদ্ধাকে রাস্তায় দেখতে পেয়ে, তাঁর গলায় কামড় বসান ওই যুবক। চিৎকার শুরু করেন ওই বৃদ্ধা। প্রতিবেশীরা গিয়ে হাসপাতালে নিয়ে যান বৃদ্ধাকে। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর  বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...