Saturday, June 13, 2026

করোনা সতর্কতা: কোচবিহারের সমস্ত হাট-বাজার বন্ধের দাবি স্থানীয়দের

Date:

Share post:

সংক্রমণ থেকে বাঁচতে কোচবিহারের সমস্ত হাট ও বাজার বন্ধ রাখার দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে যে জন সমাগম রুখতে কিছুদিনের জন্য হলেও সমস্ত হাট বাজার বন্ধ করে রাখা হোক। কোচবিহারের বাসিন্দা প্রাক্তন ওয়েলফেয়ার কমিটি-র চেয়ারম্যান ডোরা ভট্টাচার্য, শিক্ষিকা অমৃতা ভট্টাচার্য, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বাজার বন্ধ করার দাবি জানিয়েছেন। একটাই কারণ সচেতনতার অভাব। কোচবিহারের বাজারগুলিতে এই পরিস্থিতিতেও কিছু মানুষের নিত্যদিনের যাতায়াত করছেন। কোন কারণ ছাড়াই প্রতিদিন বাজার যাচ্ছেন। আবার বাজারে সমস্ত শাক-সবজি, মাছ আসছে শহর সংলগ্ন গ্রামাঞ্চল থেকে। সেখানেও সচেতনতার অভাব রয়েছে। কোচবিহার ১ নম্বর ব্লকের সাতমাইল এলাকা, কাঁটামারি বাজার এলাকা, চান্দামারি চিলকির হাট এলাকা থেকেই অসুরক্ষিত ভাবে প্রচুর শাকসবজি শহরে ঢুকছে। যাচ্ছেন ব্যবসায়ীরাও। এটাই কার্যত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচবিহারের বাসিন্দাদের। ইতিমধ্যেই উত্তরবঙ্গে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু চিন্তার ভাঁজ ফেলছে। এই পরিস্থিতিতে যদি মানুষের মধ্যে সচেতনতা না আসে এবং প্রশাসন আরও কড়া না হয়, তাহলে উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Related articles

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...