Wednesday, June 3, 2026

করোনা সন্দেহভাজন মহিলার মৃত্যু, হাওড়ার হাসপাতালে সুপারের ঘরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

Date:

Share post:

সকালেই হাওড়া জেলা হাসপাতালে সালকিয়ার এক মাঝ বয়সী মহিলার মৃত্যু হয়েছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ টেস্টের জন্য তাঁর রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়। এর পরই ওই হাসপাতালের স্টাফদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়।

তাই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE)-এর দাবিতে হাসপাতাল ঘেরাও করলেন নার্সরা। মঙ্গলবার প্রায় ৭৫ জন নার্স এবং স্বাস্থ্যকর্মী হাসপাতাল সুপার নারায়ন চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেশকিছু রোগী হাওড়া হাসপাতালে ভর্তি হলেও তাঁদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৩০ টি বেড থাকা সত্ত্বেও সেখানে তাদের স্থানান্তরিত করা হচ্ছে না। এতে তাঁরা যথেষ্ট আতঙ্কিত।

তাঁদের আরও অভিযোগ, বাইরের রাজ্য থেকে এখানে রোগীকে সরাসরি ভর্তি করা হচ্ছে জেনারেল ওয়ার্ডে। কিন্তু গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার তাঁদেরকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হচ্ছে না। ফলে যে কোনও মুহূর্তে তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান।

এর পাশাপাশি তাঁর জানিয়েছেন, অবিলম্বে হাসপাতাল সুপার যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা কাজ বন্ধের পথেই হাঁটবেন। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়।

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...