Thursday, June 25, 2026

লকডাউনের মধ্যে নতুন ebook-এর টিজার ছাড়লেন কুণাল

Date:

Share post:

বাংলা বইয়ের জগতে নজির গড়ে লকডাউনের মধ্যে পাঠকদের জন্য ebook আনছেন কুণাল ঘোষ। 1/4/2020 বুধবার সেটি প্রকাশিত হবে। নতুন গল্পের স্বাদ নিয়ে। মঙ্গলবার সকালের ফেস বুক পোস্টে ঘোষণা করেছিলেন লেখক। এবার টিজারধর্মী প্রচারে এলেন।

গল্পের বিষয়বস্তু তুলে ধরে কৌতূহল আরও বাড়িয়ে পোস্ট করলেন কুণাল।
তিনি লিখেছেন-

” হাফ ডজন গপ্পো”।
e-book. প্রকাশ : 1/4/2020
এক নজরে ছটি গল্প:

1) আদাব 2020: মহারাষ্ট্র থেকে লকডাউনের মধ্যে কোনোরকমে বাগনানের গ্রামে ফিরছে দুই শ্রমিক রতন ও আরশাদ। হঠাৎ একজনের জ্বর। এত কষ্ট করে কোলাঘাট পর্যন্ত এসে গেছে তারা। রূপনারায়ণ পেরোলেই বাড়ি। তারপর?

2) জবাব: বর্ষীয়ান মহানায়ক অসিতকুমার দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে সিনেমা ছেড়ে নিজের সংসারে স্বেচ্ছাবন্দি থাকা একসময়ের নায়িকা রীতা সেনকে বললেন,” আমরা কি অপমানের জবাব দেব না?” কেন বললেন? কীসের জবাব?

3) ঠিক গল্প নয়: অনির্বাণ সুচেতাকে খুব ভালোবেসে ফেলেছে। কিন্তু এই মনের খেলা তো বিস্তর জটিল। পুরো ভুলভুলাইয়া। কেন?

4) জানা অজানা: বয়স্ক ড্রাইভার সনৎদা হঠাৎ না বলে কামাই করায় এবার পুরোপুরি ছাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অনিমেষ আর মানালী। তারপর?

5) চারপাশ: সামনেই বস্তি বলে শ্রীতমার আপত্তি ছিল। কিন্তু ফ্ল্যাটটা নিতেই হল প্রীতমদের। মুখোমুখি ঝকঝকে জি প্লাস ফোর আর টালির চাল। জীবন এগোল কোন পথে?

6) প্রদীপের দৈত্য: ক্যানসার আর দারিদ্র্যে বিধ্বস্ত অপূর্ব। স্ত্রী মিতালীর উপর প্রদীপদার অশুভ ছায়া। মেয়ে মিলি এসকর্ট সার্ভিস বেছে খাদের কিনারায়। ছেলে মিলন শপিং মলের চাকরি নিয়ে লড়ছে। চিলেকোঠার ঘর থেকে পাওয়া প্রদীপ কি কোনো মুশকিল আসান দৈত্যকে পাঠাবে ?

” হাফ ডজন গপ্পো।”
1/4/2020, আপনার হাতের মুঠোয়।
অনুরোধ: ebook পড়ুন ও পড়তে বলুন।

ঘরে থাকুন। সুস্থ থাকুন।
জরুরি পরিষেবার বন্ধুদের সেলাম।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...