Sunday, March 15, 2026

হোম কোয়ারেন্টাইনে পারিবারিক বচসা, প্রাণ গেল বধূর

Date:

Share post:

কলকাতা থেকে বাড়ি ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। উত্তরপ্রদেশের বাড়িতে থাকাকালীন শুরু হয় পারিবারিক বচসা। সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দিলেন এক সেনা জওয়ান। তাতে মৃত্যু হল সম্পর্কে তাঁরই ভ্রাতৃবধূর।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুড়ায়। নিহতের নাম সন্ধ্যা যাদব। অভিযুক্ত জওয়ান শৈলেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার আলিপুরে পোস্টিং ছিল ওই জওয়ানের। লকডাউনের আগে বাড়ি ফেরেন তিনি। বাইরের রাজ্য থেকে ফেরায়, পঞ্চায়েত তাঁর নাম তুলেছিল তালিকায়। তা নিয়েই শুরু হয় পারিবারিক বচসা।

স্থানীয় সূত্রে খবর, স্ত্রী এবং আর এক আত্মীয়কে নিয়ে বুধবার গ্রামে ফেরেন শৈলেন্দ্র। বাইরের রাজ্য বা দেশ থেকে কারা আসছেন তা তালিকা করার নির্দেশ দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। এই কাজে বিনয় যাদব নামে এক ব্যক্তিকে। অভিযুক্ত জওয়ানের আত্মীয় বিনয়। সেই তালিকায় শৈলেন্দ্র এবং তাঁর স্ত্রীর নাম লিখেছিলেন বিনয়। তা নিয়ে শুরু হয় বচসা। পুলিশ সুপার অজয় কুমার পান্ডে জানান, “হাতাহাতির পর্যায়ে চলে গেলে জওয়ানের ভাই দীনেশ এবং ভাইয়ের বউ বাধা দেয়। সেই সময় নিজের সার্ভিস রিভলবার বার করে গুলি চালায় শৈলেন্দ্র। মৃত্যু হয় ওই মহিলার। “

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...