Saturday, May 2, 2026

রাজ্যে প্রথম কোনও স্বাস্থ্যকর্মীকে করোনার থাবা, সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি এক নার্স

Date:

Share post:

লকডাউনের মধ্যেই এবার রাজ্যে করোনা আক্রান্ত এক নার্স। এই রাজ্যে এই প্রথম কোনও স্বাস্থ্যকর্মীর শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। জানা গিয়েছে, নাগেরবাজারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিমানবন্দর এলাকার বাদিন্দা ওই নার্সকে।

তবে সবচেয়ে চিন্তার কারণ, সাম্প্রতিক অতীতে তাঁর বিদেশ বা ভিন রাজ্যে সফরের কোনও রেকর্ড নেই। ফলে এই ঘটনা থেকে কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠি সংক্রমণের আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

আগামী ১৪ দিনে দেশ তথা রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, বিশেষজ্ঞরা মনে করছেন এই সময় কালের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কোভিড-১৯। তাই লকডাউন বজায় রাখতে আরও কড়া হয়েছে প্রশাসন। রাজ্যবাসীকে অকারণে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফেও লকডাউন রক্ষায় কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা নাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে।

Related articles

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...