Friday, May 8, 2026

একনজরে করোনা বিশ্ব-মহামারীর পরিসংখ্যান

Date:

Share post:

সর্বশেষ করোনাভাইরাসের বিশ্ব-মহামারীর যা পরিস্থিতি তাতে এখনও আশার কথা শোনাতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ভাইরাসের আক্রমণই গোটা পৃথিবীকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। চার মাস অতিক্রান্ত হওয়ার পরও করোনা সংক্রমণের দাপট স্তিমিত হওয়ার বদলে কেন আরও আগ্রাসী তা খুঁজতে ব্যস্ত বিজ্ঞানীরা। একাধিক দেশে চলছে প্রতিষেধক তৈরির পরীক্ষা। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যসূত্র অনুযায়ী, বিশ্বের ১৮১ টি দেশের ১০ লক্ষ ৭৭ হাজার মানুষ কোভিড-১৯ বা করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে ৫৮ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ২৫ হাজার ৪০০ মানুষ। এই মুহূর্তে বিশ্বে করোনায় আক্রান্ত সর্বাধিক মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৬২ হাজার। আমেরিকায় মৃত্যুসংখ্যা ৬২০০ পেরিয়ে গিয়েছে। ইতালিতে আক্রান্ত প্রায় ১ লক্ষ ২০ হাজার। মৃত্যুসংখ্যা ১৪ হাজার ৭০০। স্পেনে আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ৮০০, মৃত্যু প্রায় ১১ হাজার। এছাড়া করোনায় মৃত্যু ফ্রান্সে ৬৫২০, ব্রিটেনে ৩৬১১, ইরানে ৩৩০০, চিনে ৩৩২৬।

Related articles

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...