Friday, May 8, 2026

লকডাউন উঠলেও ১৫ এপ্রিলের পরেও টিকিট বিক্রি করবে না এয়ার ইন্ডিয়া !

Date:

Share post:

আগামী ১৫ এপ্রিল থেকে দেশে লকডাউন উঠে যাচ্ছে । এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এমনই জানানো হয়েছে ।এই লকডাউন শিথিল হলেই বন্ধ বিমান পরিষেবা ফের চালু হওয়ার কথা । কিন্তু তার পরেও টিকিট বিক্রি করবে না সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ এপ্রিল দেশে লকডাউন উঠে গেলে কেন্দ্রের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকবে তারা। সে কারণেই ৩০ এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ রাখা হয়েছে।
এদিকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব কুলদীপ সিংহ খেরেলা জানিয়েছেন, ১৪ এপ্রিলের পর থেকে বিমানসংস্থাগুলি টিকিট বুকিং শুরু করতেই পারে। এমনকি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী আরও একধাপ এগিয়ে বলেছেন, বাইরের দেশগুলির পরিস্থিতি পর্যালোচনা করার পরেই ১৫ এপ্রিল থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...