Saturday, June 20, 2026

শহরে আটকে থাকা মার্কিনিদের বিশেষ বিমানে ফেরানো হবে রবিবার

Date:

Share post:

কলকাতা ও পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে আটকে পড়া ১৪০ জন মার্কিনিকে রবিবার বিশেষ বিমানে দেশে ফেরানো হবে। জানা গিয়েছে, রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ দমদম বিমানবন্দরে নামবে এয়ার ইন্ডিয়ার বি-৭৮৭ ড্রিমলাইনার। কলকাতা থেকে দিল্লি হয়ে সানফ্রান্সিসকো পৌঁছবেন এই যাত্রীরা। এয়ার ইন্ডিয়ার বিমানটি যাবে দিল্লি পর্যন্ত। সেখান থেকে ইউনাউটেড এয়ারলাইন্সের অন্য বিমানে সান ফ্রান্সিসকো যাবেন এই মার্কিনিরা। মার্কিন দূতাবাসের তরফে বিশেষ উদ্যোগ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়ে এই আমেরিকানদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ২৫৬ আসনের এয়ার ইন্ডিয়ার বিমানে ১৪০ জন যাত্রী নিয়ে যাওয়া হবে। যাতে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। দিল্লি থেকে আরও কিছু যাত্রী বাড়লেও ইউনাউটেড এয়ারলাইন্সের বিমানেও সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। ভারতের তুলনায় আমেরিকায় করোনা- সংক্রমণ অনেক বেশি৷ তবুও এই সংকটকালে নিজের দেশে ফিরে যেতে মরিয়া এই মার্কিনিরা।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...