Friday, February 27, 2026

লকডাউনে বাংলাদেশে আটকে ভারতীয় ট্রাক চালকরা

Date:

Share post:

লকডাউনের মধ্যেই চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন একাধিক ভারতীয় ট্রাক চালক। যে সমস্ত ট্রাক বাংলাদেশে গিয়েছিল সেগুলি ভারতে ঢোকার ছাড়পত্র দেয়নি প্রশাসন। বাংলাদেশেও লকডাউন চলছে। খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না। এতে সমস্যায় পড়েছেন ট্রাক চালকরা। বাংলাদেশ থেকেই ভিডিও বার্তায় প্রশাসন ও মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। উদ্বিগ্ন চালকদের পরিবারও।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরে কী করে বাংলাদেশ সীমান্ত খুলে ভারতের ট্রাক যাচ্ছে তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোমবার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ওই ট্রাকগুলি আসার কথা ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই ট্রাকগুলি আটকে দেওয়া হয়েছে। এদিন চ্যাংড়াবান্ধা চেক পোস্ট আসেন উত্তরবঙ্গের তিন জেলার দায়িত্বে থাকা সিনিয়র পুলিশ আধিকারিক, জেলা পুলিশ সুপার সহ আরও একাধিক পুলিশ আধিকারিক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন জানানো হয়, আপাতত বন্ধ থাকবে সীমান্ত।

তবে ঠিক কী কারণে আটকে দেওয়া হলো গাড়ি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যদি প্রশাসন আটকে দেবে তবে কেন বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো ট্রাকগুলিকে তা নিয়েও উঠছে প্রশ্ন।চিন্তায় ট্রাক চালকদের পরিবারও। চালকদের পরিবারের অভিযোগ, বাংলাদেশে গেলে ভারতে ঢুকতে দেবে না এরকম কথা পাটবীজ মালিক ও প্রশাসন জানায়নি।

spot_img

Related articles

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের...

আবার প্রমাণিত গ্রেফতারি রাজনৈতিক অস্ত্র, কেজরির বেকসুর খালাসে বিজেপিকে তোপ তৃণমূলের

নির্বাচনের আগে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনৈতিক ষড়যন্ত্র বরাবর বিজেপির মোদি সরকার...

উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়

বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan)...

এক বৃন্তে দুটি কুসুম: ভিডিও পোস্ট করে রমজান মাসে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

সম্প্রীতির বার্তার মাধ্যমে রমজান মাসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল...