Friday, February 27, 2026

“অ্যান্টি করোনা সন্দেশ”! মারণ ভাইরাস মোকাবিলায় অভিনব প্রয়াস হিন্দুস্তান সুইটসে

Date:

Share post:

নরখাদক করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্বজুড়ে অস্তিত্ব সঙ্কটের মুখে মানব সভ্যতা। মেঘনাথের মতো আড়ালে থেকে মানবজাতিকে ধ্বংসের খেলায় মত্ত এই অদৃশ্য মারণ ভাইরাস। যার বিরুদ্ধে আমাদের একমাত্র হাতিয়ার সামাজিক দূরত্ব। তাই বিশ্বব্যাপী চলছে গ্লোবাল লকডাউন। ব্যতিক্রমী নয় শহর কলকাতাও। একইসঙ্গে প্রয়োজন সচেতনতা। আর তারই অঙ্গ হিসেবে কলকাতার প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠান হিন্দুস্তান সুইটস এক অভিনব উদ্যোগ নিয়েছে।

করোনা যার পোশাকি নাম কোভিড-১৯। যাকে চোখে দেখা যায় না। অজানা শত্রু। তবে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্রে এই ভাইরাসের একটা চেহারা আমাদের সামনে এনেছেন। আর
এই ভয়ঙ্কর ভাইরাসের মোকাবিলায় এবার এগিয়ে এসেছে হিন্দুস্তান সুইটস। বলা ভালো, প্রতিষ্ঠানের কর্ণধার রবীন্দ্রনাথ পাল। যিনি মিষ্টান্ন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি।

রবীন্দ্রনাথবাবু দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-৪৫) দেখেছেন খুব কাছ থেকে। তখন অবশ্য বয়স ছিল মাত্র ৫ বছর। আর কয়েক যুগ পেরিয়ে ২০২০ সালে এই বার্ধক্যে এসে দেখছেন মহামারী করোনার সঙ্গে গোটা মনুষ্য প্রজাতির লড়াই। তাঁর কথায়, এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও অনেক অনেক বেশি ভয়ঙ্কর।

তাই ঘরে বসে থাকতে পারেননি। মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসড়ছেন হিন্দুস্তান সুইটসের কর্ণধার। ইতিমধ্যেই
ঢাকুরিয়াতে নিজের পাঁচতলা বাড়িও দিয়েছেন রাজ্য সরকারকে হোম কোয়ারেন্টাইনের জন্য। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে দিয়েছেন ১ লক্ষ টাকাও। প্রয়োজনে আরও দেবেন বলে জানালেন রবিন পাল।

এখানেই শেষ নয়। তাঁদের একটি কেমিক্যাল কারখানা রয়েছে। তিনি জানান, রাজ্য সরকার যদি মনে করে সেই কারখানা ওষুধ তৈরির কাজে নেবে, তাহলে তিনি সেটাও দিয়ে দিতে রাজি আছেন। প্রয়োজনে ওষুধ তৈরিও করে দেবেন তাঁরা।

তবে এই করোনা যুদ্ধের মধ্যে সবচেয়ে নজর কেড়েছে রবীন্দ্রনাথ পালের হিন্দুস্তান সুইটসের অভিনব প্রয়াসটি। মানুষকে সচেতন করতে এবং করোনা নিয়ে মানুষের মন থেকে অযথা ভীতি দূর করতে হিন্দুস্তান সুইটস বানিয়েছেন “অ্যান্টি করোনা সন্দেশ” এবং “আন্টি করোনা কুকিস”। যে সন্দেশ এবং কুকিস দেখতে হুবহু অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়া করোনার মতোই। এবং ক্রেতাদের এই সন্দেশ দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। অর্থাৎ, অন্য কোনও মিষ্টি কিনলে এই “আন্টি করোনা” সন্দেশ আপনি একেবারে নিখরচায় পেয়ে যাবেন।

হিন্দুস্তান সুইটসের করোনা ভাইরাসের মতো দেখতে এই অভিনব সন্দেশ বানানোর উদ্দেশ্য হলো, মানুষকে বার্তা দেওয়া “উই ক্যান ডাইজেস্ট করোনা”। অৰ্থাৎ, করোনার বিরুদ্ধে একটা প্রতীকী লড়াই। যাকে মানুষ খেয়ে হজম করে ফেলছে। মানে, হারছে করোনা। জিতেছে মানুষ।

রাজ্যের সমস্ত মানুষকে, বিশেষ করে মিষ্টি ব্যবসায়ীদের কাছে হিন্দুস্তান সুইটসের কর্ণধার রবীন্দ্রনাথ পালের আবেদন, সকলে একজোট হয়ে এগিয়ে আসুন। যাঁর যতটুকু সাধ্য তার মধ্যে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাহলে এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে শেষহাসি হাসবে মানুষই।

দেখুন ভিডিও…

 

spot_img

Related articles

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের...

আবার প্রমাণিত গ্রেফতারি রাজনৈতিক অস্ত্র, কেজরির বেকসুর খালাসে বিজেপিকে তোপ তৃণমূলের

নির্বাচনের আগে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনৈতিক ষড়যন্ত্র বরাবর বিজেপির মোদি সরকার...

উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়

বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan)...

এক বৃন্তে দুটি কুসুম: ভিডিও পোস্ট করে রমজান মাসে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

সম্প্রীতির বার্তার মাধ্যমে রমজান মাসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল...