Friday, May 8, 2026

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন ৩০ শতাংশ কম করা হোক, আবেদন রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন এক বছরের জন্য ৩০ শতাংশ কম করা হোক। আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজের টুইটার হ্যান্ডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল লেখেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের বেতন এক বছরের জন্য ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা নিজেদের বেতন ৩০শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই উদাহরণকে সামনে রেখে রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের বেতন আগামী এক বছরের জন্য ৩০ শতাংশ কম করার প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল। তাঁর মতে, কোভিড ১৯ মোকাবিলায় এই সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করবে।

 

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...