Monday, March 16, 2026

করোনার জেরে সক্রিয় হতে পারে জঙ্গিরা, আশঙ্কা রাষ্ট্রসংঘের

Date:

Share post:

করোনা নিয়ে জেরবার সারা বিশ্ব। এরই মধ্যে বিশ্বশান্তি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। করোনার বিরুদ্ধে কীভাবে লড়াই করা যাবে, তা নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। এদিনের আলোচনায় সংঘের মহাসচিব আন্তনিও গুয়াতেরেজ বলেন, “করোনা সংকট সামাজিক অস্থিরতা ও হিংসার দিকে আমাদের ঠেলে দিচ্ছে। পরিস্থিতি সেই দিকে গেলে রোগের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন হবে।”

বৈঠকের পর এক বিবৃতি জারি করেছে নিরাপত্তা পরিষদ। যেখানে উল্লেখ করা হয়েছে, “মহামারির ফলে নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে। এই সুযোগে সক্রিয় হতে পারে জঙ্গি সংগঠনগুলি। কোনও জৈবিক হামলার চক্রান্ত চলতে পারে। সরকারি বিভিন্ন সংস্থার ওপর মানুষের ক্ষোভ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে যেসব অঞ্চলে নির্বাচন হচ্ছে না সেসব অঞ্চলে সাধারণ মানুষের ক্ষোভ তৈরির আশঙ্কা রয়েছে। অর্থাৎ নির্বাচন পিছিয়ে গেলে সমস্যা আরও বাড়তে পারে।”

প্রসঙ্গত, বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করতে গত ২৩ মার্চ আলোচনায় বসেছিল নিরাপত্তা পরিষদ। সীমান্ত সমস্যার কথা তুলে রেখে বিশ্বজোড়া শান্তিচুক্তির বার্তা দিয়েছিলেন গুয়াতেরেজ। এদিনের বৈঠকের পর তিনি বলেন “এই লড়াই আমাদের প্রজন্মের লড়াই।”

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...