Friday, May 15, 2026

করোনা আক্রান্ত চোর, কোয়ারেন্টাইনে পুলিশ-বিচারক-সহ অনেকে, সুযোগ বুঝে পগারপার সঙ্গী চোর

Date:

Share post:

এবার এক গাড়ি চোরের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাসের হদিশ। যা নিয়ে প্রবল উৎকণ্ঠা শুরু সংশ্লিষ্ট মহলে। ইতিমধ্যেই ওই চোরের পরিবারের লোক, পুলিশকর্মী, বিচারক-সহ বেশ কয়েকজনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে। এমনই ঘটনা ঘটেছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাবে।

জানা গিয়েছে, গত ৫ এপ্রিল গাড়ি চুরির অভিযোগে সৌরভ সেহগল নামক ২৫ বছরের ওই চোরকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। ওই রাতে নিজেদের হেফাজতে রেখে পরেরদিন, অর্থাৎ ৬ এপ্রিল তাকে আদালতে তোলা হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতকক্ষে কাশতে শুরু করে চোর সৌরভ। গায়ে হালকা জ্বরও ছিল তার। বিচারক ঝুঁকি না নিয়ে তাকে আগে চিকিৎসকের কাছে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসকের সন্দেহ হওয়ায় তাকে করোনার পরীক্ষা করাতে বলেন। আর পরীক্ষা করে দেখা যায় রিপোর্ট পজিটিভ।

সৌরভ এই সময় কালের মধ্যে কার কারবাড়িতে চুরি করতে গিয়েছে, সেটাই নিয়ে এখন উদ্বিগ্ন প্রশাসন। পুলিশের আরও মাথাব্যাথা বাড়িয়ে দিয়েছে সৌরভের সঙ্গী চোর নভজ্যোৎ। সৌরভের করোনা ধরা পড়ার পর নভজ্যোতেরও করোনা পরীক্ষা করার জন্য হাতকড়া খুলতেই পুলিশকে সে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...