Sunday, May 17, 2026

করোনার হদিশ ইয়ানোমামি উপজাতির একজনের শরীরে

Date:

Share post:

করোনাভাইরাস মিলল ইয়ানোমামি উপজাতির একজনের শরীরে। ব্রাজিলের আমাজন অরণ্যে বাস করা উপজাতির শরীরে করোনা মেলায় উদ্বিগ্ন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক।

ওই আক্রান্তের বয়স ১৫। উত্তর ব্রাজিলের বোরাইমার রাজধানী বোয়া ভিস্তার এক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেট্টা বলেন, “ইয়ানোমামির একজনের শরীরে করোনাভাইরাস মিলেছে। আদিবাসীদের নিয়ে আরও সতর্ক হতে হবে। কারণ, আমাজন অরণ্যে বাস করা বহু সংখ্যক আদিবাসীদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।”

প্রসঙ্গত, ব্রাজিলে প্রায় ৮ লক্ষ আদিবাসীদের বাস করেন। যার মধ্যে রয়েছে কমপক্ষে ৩০০টি ভিন্ন উপজাতি। ইয়ানোমামিরা সংখ্যায় প্রায় ২৭ হাজার। যারা মূলত ‘ফেস পেইন্টিং’ এবং ‘পিয়ারসিং’-এর জন্য বিখ্যাত। ইয়ানোমামির একজনের সংক্রমণ হাওয়ায় চিন্তিত ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই তাদের সতর্ক করা হয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...