Sunday, March 22, 2026

জন্মদিনে পাওয়া টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান প্রতিবন্ধী কিশোরের

Date:

Share post:

জন্মদিনে টাকা দিয়েছিল আত্মীয় পরিজনরা। সেই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল প্রতিবন্ধী কিশোর।বারাসাত নবপল্লী বাসিন্দা বছর দশেকের রাধাকান্ত সাহা জন্ম থেকেই প্রতিবন্ধী। শনিবার জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়ের হাতে জন্মদিনে পাওয়া ৫ হাজার টাকা তুলে দেয় সে।

পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ” দৃষ্টান্তমূলক একটা ঘটনা। এতে অনেক মানুষ অনুপ্রাণিত হবে।” রাধাকান্তর মা শাশ্বতী দে সাহা জানান, ছেলের এই কাজে তাঁরা খুশি। টিভি তে করোনার ফলে মানুষের দুঃখ-দুর্দশা দেখে নিজেই এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সে।

Related articles

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...