Monday, February 2, 2026

লকডাউনে দাতব্য সেলুন! নিখরচায় মানুষের চুল-দাড়ি কাটার দায়িত্ব নিলেন কাউন্সিলর

Date:

Share post:

দীর্ঘ লকডাউনে বন্ধ শহরের সেলুনগুলিও। ফলে অনেক মানুষ তাঁদের চুল-দাড়ি কাটতে পারছেন না। তাই এবার মানুষের চুল-দাড়ি কাটতে অভিনব উদ্যোগ নিলেন কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ। তিনি স্থানীয় এলাকার ১৭৫ জন ভবঘুরের দায়িত্ব নিলেন। একইসঙ্গে এলাকার মানুষদের ও শারীরিক পরিচর্যায় কোনরকম ও ত্রুটি রাখছেন না বাপি ঘোষ। তবে শর্ত একটাই। মাস্ক পড়ে আসতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব।

তাঁর এই উদ্যোগকে আকর্ষণীয় করে তুলতে ছড়ার আকারে তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কাউন্সিলর বাপি ঘোষ।

পড়ে নিন সেই ছড়া—

“চাল ডাল তো দিচ্ছে সবাই
চুলটা নেবে কে ?
বন্ধ সেলুন
ধন্ধে মানুষ
কেউ তো ভেবেছে

বাড়ছে গরম
বাড়ছে কেশ
চিন্তা চুলে
মানুষ শেষ
লক ডাউন
সেলুনে তালা
লম্বা চুলে বড়ই জ্বালা
রাস্তাঘাটও নাপিত শূন্য
বসলে পুলিশ হবে ক্ষুন্ন
বাড়িতে যদি দাও কল
পকেটে তার পাবে ফল

দেখে শুনে বাবু
মানুষ যাতে না হয় কাবু
বসাচ্ছেন দাতব্য সেলুন
ফ্রি তে চুল কেটে ফেলুন
শর্ত কিন্তু একটাই
মাস্ক আর ডিসটেন্স
মানা চাই”।

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...