Thursday, May 21, 2026

ছুটি পাবেন স্বাস্থ্য পরিষেবায় যুক্তরাও, পুলিশের শিফট ৬ ঘণ্টা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সব পেশার মানুষরাই ঘুরিয়ে ফিরিয়ে ছুটি পাচ্ছেন। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী কোথাও ৩০ শতাংশ, কোথাও ১৫ বা ২৫ শতাংশ মানুষ কাজ করছেন। কিন্তু স্বাস্থ্য পরিষেবা যুক্ত ব্যক্তিরা কোনও ছুটি পাচ্ছেন না। দিনরাত এক করে তাঁরা কাজ করে চলেছেন। এবার তাঁদের মানসিক ও শারীরিক বিশ্রাম দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি ঘোষণা করেন, এবার থেকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা একটানা ৭দিন কাজ করার পরে একটানা সাত দিন ছুটি পাবেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে তিনি বলেন, পুলিশের উপরেও যথেষ্ট চাপ পড়ছে। কিন্তু পরিকাঠামো অনুযায়ী তাদের এই ভাবে ছুটি দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে ৮ ঘণ্টার জায়গায় তাদের ৬ ঘণ্টার শিফট করে দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...