Friday, March 27, 2026

এগিয়ে কেরল, মানবিক কারনে এবার রাজ্যের সীমান্ত খুলছেন পিনারাই বিজয়ন

Date:

Share post:

পথ দেখাচ্ছে সেই কেরল- ই৷ করোনা-যুদ্ধে দেশের সেরা সফল রাজ্য নিঃসন্দেহে কেরল৷ এবার এই মহাসংকট কালেও মানবিকতাকেই এগিয়ে রাখলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

করোনা-গ্রাফ আগেই ‘সমান – সমান’ করে দিয়েছে কেরল৷ এবার রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পথে আরও এক কদম এগোলো৷

চরম মানবিকতার পরিচয় দিয়ে কেরল সরকার শর্তসাপেক্ষে খুলে দিচ্ছে বন্ধ থাকা রাজ্যের সীমান্ত।

বর্তমানে কেরলে আন্তঃরাজ্য পরিবহণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে কেরলের সীমান্তও বন্ধ রাখা হয়েছে। কিন্তু ৩ টি বিশেষ কারণে শর্তসাপেক্ষে সীমান্ত খুলে দিচ্ছে কেরল সরকার।

কেরল সরকারের তরফে জানানো হয়েছে,

◾বাইরের রাজ্যের কেউ যদি কেরলে চিকিৎসা করাতে আসেন, তাঁরা রাজ্যে প্রবেশের ছাড়পত্র পাবেন।

◾গর্ভবতী মহিলা রাজ্যের ঢোকার অনুমতি পাবেন।

◾কোনও মৃত ব্যক্তির আত্মীয়পরিজনও রাজ্যের ঢোকার অনুমতি পাবেন।

কেরলের মুখ্যসচিব টম জোস এক নির্দেশিকা জারি করে বলেছেন, গর্ভবতী মহিলার ক্ষেত্রে তাঁর একজন সঙ্গী এবং গাড়ির চালক রাজ্যে প্রবেশের অনুমতি পাবেন। তবে একই সঙ্গে বলা হয়েছে, সীমান্তে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের।

প্রসঙ্গত, গত এক সপ্তাহেরও বেশি কেরলে নতুন আক্রান্তের গ্রাফ নিম্নমুখী৷ সুস্থ হওয়ার ব্যক্তিদের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ তথাপিও গোটা দেশের সঙ্গেই লকডাউন বাড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়নের সরকার। লকডাউন থেকে কী ভাবে ধাপে ধাপে বেরিয়ে আসা যাবে, সেই নিয়ে পরিকল্পনাও তৈরি করে ফেলেছে তারা।

Related articles

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...