Thursday, May 14, 2026

মুর্শিদাবাদে করোনা পজিটিভ ১, কোয়ারেন্টাইনে ২৮

Date:

Share post:

মুর্শিদাবাদে করোনা পজিটিভ ধরা পড়ার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। শনিবার বহরমপুর মাতৃসদন তথা করোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন, মুর্শিদাবাদের ডিআইজি শ্রী মুকেশ, মুর্শিদাবাদ পুলিশ সুপার কে শবরী রাজকুমার, জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল মঞ্জু ব্যানার্জী এবং মুর্শিদাবাদ সিএমওএইচ প্রশান্ত বিশ্বাস সহ অন্যান্যরা।

এদিন আইসোলেশন ওয়ার্ড খতিয়ে দেখেন তাঁরা। একই সঙ্গে বহরমপুর সদর হাসপাতাল পরিদর্শনে যান। সূত্রের খবর, ওই হাসপাতাল আইসোলেশন ওয়ার্ড করা হতে পারে।
এদিন মুর্শিদাবাদ সিএমএইচ প্রশান্ত বিশ্বাস বলেন, “মুর্শিদাবাদে একজনের করোনা পজেটিভ ধরা পড়েছে। তাঁর পরিবার এবং প্রতিবেশীদের নিয়ে মোট ২৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।” এখনও পর্যন্ত জেলাতে ৩০ জনের করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...