Thursday, May 14, 2026

লকডাউনে টাইম পাসের মাশুল, তাসের আসর থেকে করোনায় আক্রান্ত ২৪!

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে স্তব্ধ গোটা দেশ। খুব প্রয়োজন ছাড়া গৃহবন্দি মানুষ। সামাজিক দূরত্ব বজায় রাখতে সর্বক্ষণ সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু কার কথা কে শোনে।

তাই অনেকেই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধ্য আচরণ করে চলেছে। এবার তারই মাশুল দিতে হল। লকডাউনের একটানা ছুটিতে সময় কাটানোর উদ্দেশ্য নিয়েই বন্ধু-বান্ধব পড়শিদের নিয়ে জমিয়ে তাসের আসর বসালেন অন্ধ্রপ্রদেশের বিজয়ওড়ায় এক ট্রাক চালক। আর তাতেই ঘটল বিপদ। স্যোশাল ডিসটেন্সিং বিধিকে তোয়াক্কা না করার ফল মিলল হাতেনাতে। একসঙ্গে ওই অঞ্চলে করোনায় আক্রান্ত হলেন ২৪ জন ব্যক্তি।

অন্যদিকে, বিজয়ওড়ারই অন্য এক এলাকায় ওই একইরকমভাবে সামাজিক মেলামেশার জেরে অন্য এক ট্রাক চালকের থেকে আক্রান্ত হলেন একসঙ্গে ১৫ জন। এই দুই ঘটনার জেরে বিজয়ওয়াড়ায় গত দু’দিনে নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়ে পড়লেন।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...