Wednesday, May 6, 2026

লকডাউন: সক্রিয় অনলাইন প্রতারণা চক্র, গ্রাহকদের সতর্কবার্তা এসবিআইয়ের

Date:

Share post:

লকডাউনে ব্যাঙ্ক পরিষেবা চালু থাকলেও যাতায়াতের অসুবিধা, বাড়ি থেকে বেরোনোর এড়ানো এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেকেই অনলাইনে টাকা লেনদেন করছেন। তবে এই চরম সংকটের মধ্যেও ঝোঁক বুজে কোপ মারার লোকের অভাব নেই। সক্রিয় রয়েছে অনলাইন প্রতারণা চক্রও। সেই কারণেই গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই সব গ্রাহককে এই বিষয়ে ইমেল করে জানানো হয়েছে। এসবিআই-এর পক্ষ থেকে টুইটও করা হয়েছে।

যে 6টি বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে তা হল-

•অনলাইন লেনদেন করার সময়ে কোনও লিঙ্কে যদি দেখা যায় ইএমআই বা কেন্দ্রের করোনা-তহবিলে টাকা দেওয়ার জন্য ওটিপি চাওয়া হচ্ছে তবে তাতে ক্লিক নয়

•লোভনীয় অফার দেখলেই সাড়া নয়। যাচাই করে সিদ্ধান্ত। নগদ পুরস্কার, কাজের সুযোগ ইত্যাদি সংক্রান্ত কোনও প্রকল্পের কথা বলে এসএমএম, ইমেল, ফোন কল পেলে বা বিজ্ঞাপন দেখলে তাতে ভরসা নয়

•নিয়মিত ব্যাঙ্ক সংক্রান্ত পাসওয়ার্ড বদল।

•মনে রাখতে হবে ব্যাঙ্ক বা ব্যাঙ্কের তরফ থেকে কেউ কখনও ইমেল, এসএমএস পাঠিয়ে বা ফোন করে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ওটিপি চান না।

•সব সময়ে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যে কোনও তথ্য যাচাই করতে হবে। ইন্টারনেট সার্চ করে কোনও ফোন নম্বর সংগ্রহ নয়।

•কোনও সমস্যা হলে প্রথমেই জাল চক্রের বিষয়ে স্থানীয় প্রশাসন ও স্থানীয় এসবিআই শাখায় জানাতে হবে।

এর আগেও এসবিআই গ্রাহকদের সাইবারক্রাইম সম্পর্কে সতর্ক করেছে। বলা হয়, বিভিন্ন আকর্ষণীয় অফারের লোভ দেখিয়ে নকল এসবিআই ওয়েবসাইট গ্রাহকদের ঠকাচ্ছে।

Corona update

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...