Friday, June 26, 2026

করোনার জেরে ভবিষ্যতে বদলে যেতে পারে শুনানির নিয়মনীতি, ইঙ্গিত বোবদের

Date:

Share post:

করোনার জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা দু লাখ ছাড়িয়েছে। আর এই করোনা মোকাবিলায় চলছে লকডাউন। প্রায় সব রকম কাজই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। বন্ধ নেই শুনানিও। বিচার প্রক্রিয়া চালু রাখতে ওয়েব শুনানি চালু হয়েছে।

সূত্রের খবর, ওয়েব-শুনানি ভবিষ্যতে নিয়ম পদ্ধতি হয়ে উঠতে পারে এমনই ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এস বোবদে।

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রতিদিন গড়ে ২০৫টি মামলা দায়ের হয়েছে। জানুয়ারিতে মোট দায়ের হওয়া মামলার সংখ্যা ছিল ৪১০৮। আর এপ্রিল মাসে অনলাইনে মামলা দায়ের হয়েছে ৩০৫টি। তাও ২৬ এপ্রিল পর্যন্ত। কোভিড ১৯ বিচার প্রক্রিয়াতেও যে প্রভাব ফেলেছে, তা লক্ষণীয়। আপাতত করোনা মোকাবিলায় কী পদক্ষেপ নিতে চাইছে দেশ তা নিয়ে সুস্পষ্ট ধারণা পেতে চাইছে সুপ্রিম কোর্ট। এরপরে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এস বোবদের কথায়, ‘‌সশরীরে উপস্থিত না থেকেই বিচার প্রক্রিয়া চালু করা যায়। একটা পরীক্ষা করা যেতেই পারে। যারা পুরনো আইনজীবী ও বিচারপতি তাদের হয়তো ভিডিও কনফারেন্সিংয়ে সমস্যা হতে পারে। তবে করোনা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সর্বোচ্চ আদালতে মামলার পাহাড় জমবে। সেক্ষেত্রে আগামীদিনে ওয়েব শুনানি নিয়মিত হয়ে উঠতে পারে। আর তা যদি হয়, সেক্ষেত্রে আইনজীবী, বিচারপতি থেকে মক্কেলদের গোটা বিষয়টির সঙ্গে ধাতস্থ হতে হবে।’‌

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...