Tuesday, May 19, 2026

মোদিকে ফোন করতেই ফাঁড়া কাটল, মহারাষ্ট্র বিধান পরিষদে নির্বাচনের তোড়জোড়

Date:

Share post:

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে টেলিফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। তারপরই সক্রিয় হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে বিধান পরিষদের নটি আসনে নির্বাচনের সুপারিশ করলেন। এর ফলে আপাতত উদ্বেগ কাটল উদ্ধবের।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের বিধানসভা বা বিধান পরিষদ কোনও কক্ষেরই সদস্য নন। আইনসভার কোনও কক্ষে এই মুহূর্তে না যেতে পারলে ২৭ মে’র পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে। মহারাষ্ট্রের ভয়াবহ করোনা পরিস্থিতিতে বিধান পরিষদের উপনির্বাচন নিয়ে সংশয় দেখা দেওয়ায় বিধান পরিষদে মনোনীত করার জন্য রাজ্যপালের কাছে উদ্ধবের নাম পাঠায় শিবসেনা। কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আইনি পরামর্শের কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছিলেন। উদ্বিগ্ন উদ্ধব গদি বাঁচাতে খোদ নরেন্দ্র মোদির শরণাপন্ন হন। তারপরই দ্রুত বদলাল পরিস্থিতি। রাজ্যপাল চিঠি পাঠালেন নির্বাচন কমিশনে।

Related articles

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...

তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এবং বিনা কারণে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করা...

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...