Monday, March 2, 2026

৬ ঘণ্টা স্বামীর দেহ নিয়ে রাস্তায়, অপদার্থতার নমুনা দেখাল আসানসোল পুলিশ

Date:

Share post:

এই নাকি মানবিক পুলিশ! অপদার্থতা আর অমানবিক আচরণের চরম উদাহরণ। কোনও ঘটনা মিডিয়ায় না আসা পর্যন্ত চেতনা হয় না।

হলদিয়ার মানস কুমার বয়াল দিল্লির এইমসে গিয়েছিলেন চিকিৎসা করাতে। কিন্তু ব্রেন টিউমারে তাঁর মৃত্যু হয়। সঙ্গে ছিলেন শুধু স্ত্রী। শোকার্ত স্ত্রী একটি অ্যাম্বুল্যান্সে করে দিল্লি থেকে পূর্ব মেদিনীপুরের পথে পাড়ি দেন। সব রাজ্য পেরিয়ে এসে সকালে রাজ্যে ঢোকার মুখে তাঁর অ্যাম্বুল্যান্স ঝাড়খন্ড সীমান্তে আটকে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, তারা ছাড়তে পারবে না। প্রৌঢ়া মহিলা তখন ডেথ সার্টিফিকেট দেখান। সেখানে পরিষ্কার ভাষায় লেখা ব্রেন টিউমারের কারণেই মৃত্যু। তবু অনুমতি মেলেনি। নাওয়া-খাওয়া ছাড়া সদ্য স্বামীহারা প্রৌঢ়া পুলিশের কাছে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু আসানসোলের অপদার্থ পুলিশ প্রশাসনের টনক নড়েনি। খবর যায় নবান্নে। তারপরই কাজ শুরু হয়। সকাল থেকে টানা সাত ঘন্টা এক্সপ্রেসওয়েতে ঠায় অ্যাম্বুল্যান্সে স্বামীর দেহ নিয়ে বসে থাকার পর বিকেল চারটে নাগাদ সেই দেহ হলদিয়ার পথে রওনা হয়।

কেন এতক্ষণ আটকে রাখা হলো? কোন আইনে আটকানো হয়েছিল প্রৌঢ়াকে? কোন তথ্য প্রৌঢ়া দেখাতে পারেননি? আসানসোল জুড়ে লকডাউন ভাঙার প্রতিযোগিতা চলছে। পুলিশ তখন দর্শক। আর অসহায় প্রৌঢ়ার মৃত স্বামীর দেহ নিয়ে বাড়ি ফেরাতে এত বাধা? স্বামীর দেহ নিয়ে রাস্তার ধারে এক শোকার্ত মহিলা নাওয়া-খাওয়া ছাড়াই সাত ঘন্টা ঠায় দাঁড়িয়ে। এই না হলে মানবিক পুলিশ!

spot_img

Related articles

ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

মারা গিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেই। রবিবার রাতেও মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক...

আজ নজরুল মঞ্চে অভিষেক: ‘তফশিলির সংলাপ’ সমাবেশে দলীয় নেতৃত্বদের নির্দেশের অপেক্ষা

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রান্তিক মানুষদের বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে...

আজ নেতাজি ইন্ডোরে দোল ও হোলি উৎসব: যোগ দেবেন মুখ্যমন্ত্রী

গোটা রাজ্যে রঙের উৎসব উপলক্ষ্যে সাজ সাজ রব। একদিকে যেমন বাঙালির দোলযাত্রা, তেমনই হিন্দিভাষীদের হোলি ঘিরে উন্মাদনা তুঙ্গে।...

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...