Sunday, June 14, 2026

কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

Date:

Share post:

রেশনে কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার ঈশ্বরীপুরের। অভিযুক্ত রেশন ডিলার কৃষ্ণেন্দু শেখর মন্ডল।

জানা গিয়েছে, আজ শনিবার সকাল থেকে রেশন দেওয়া শুরু হলে প্রত্যেক গ্রাহককে নির্ধারিত খাদ্যসামগ্রী থেকে কম মাল দিতে থাকে ডিলার, এমনটাই অভিযোগ গ্রাহকদের। এরপর রেশন দোকানে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

বিক্ষোভ এতটাই প্রবল আকার ধারণ করে যে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ। এদিকে বিক্ষোভের জেরে সামাজিক দূরত্ব ব্যাঘাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে কুলপির যুগ্মসমষ্টি উন্নয়ন আধিকারিক পৌঁছে ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...