Thursday, May 7, 2026

লকডাউন: সমস্যায় অন্য রোগে আক্রান্তরা

Date:

Share post:

করোনা আবহে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগীরা। বারবার সেই ছবি সামনে এসেছে। এবার পক্ষাঘাতে আক্রান্ত সমস্যায় পড়লেন শ্রীরামপুরের ৩ নং কলোনির বাসিন্দা বনানী সাহা।

প্রতি মাসেই চেক আপ করাতে হয়। এদিকে লকডাউন চলায় প্রায় এক মাস ধরে বন্ধ চিকিৎসকের চেম্বার। স্বামীকে নিয়ে অন্য চিকিৎসকের চেম্বারে গিয়ে দেখেন সেখানেও তালা ঝুলছে। ফোন করলেও রোগী দেখতে চাননি বলে অভিযোগ। বাধ্য হয়ে ফোনে বলে দেওয়া ওষুধ খাওয়ান তিনি। বনানী সাহা বলেন, “করোনায় আক্রান্ত রোগী ছাড়া এখন সব মানুষ কি সুস্থ ? বাকিদের কোনও রোগ নেই ? একটাই অনুরোধ অবিলম্বে চিকিৎসকদের চেম্বার খুলুক। এমন বহু রোগী রয়েছেন যাদের ডাক্তার দেখানো প্রয়োজন।”

এদিকে শহরেরই চিকিৎসক ডা: পি কে দাস অবশ্য উল্টো পথে হেঁটেছেন। নিজের বাড়ির চেম্বার নিয়মিত খোলা রেখেছেন। তিনি জানান, “লকডাউনে, করোনার ভয়ে প্রথমে চেম্বার বন্ধ রেখেছিলাম, কিন্তু যত দিন গিয়েছে রোগী ও রোগীর পরিবারের ফোন আসছে,তাই বহু অসহায় মানুষের মুখের দিকে এখন চেম্বার খোলা রাখছি।”

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...