Monday, May 11, 2026

লকডাউনে সুসংবাদ সাহিত্যপ্রেমীদের জন্য, মিলল লীলা মজুমদারের পাণ্ডুলিপি

Date:

Share post:

লকডাউন চলছে। এরই মধ্যে সুসংবাদ সাহিত্যপ্রেমীদের জন্য। খুঁজে পাওয়া গেল লীলা মজুমদারের করা অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী’র ইংরেজি অনুবাদ।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত ‘সন্দেশ’ পত্রিকার পক্ষ থেকে সৌম্যকান্তি দত্ত ও সৌরদীপ বন্দ্যোপাধ্যায় লীলা মজুমদারের অজস্র লেখা, কাগজপত্র, পাণ্ডুলিপি, চিঠি, ছবি
নিয়ে কাজ শুরু করেছিলেন। যাতে উৎসাহ জুগিয়েছিলেন খোদ লেখিকার ছেলে রঞ্জন মজুমদার ও সদ্য প্রয়াত পুত্রবধূ স্বপ্না মজুমদার।

লকডাউনের মধ্যেই সৌম্যকান্তি এবং সৌরদীপরা কাগজপত্র অনুসন্ধানের কাজে নেমে পড়েছেন। ইতিমধ্যেই পাওয়া গিয়েছে জেমস জয়েসের বিখ্যাত গল্প ‘দ্য বোর্ডিং হাউস’, ‘অ্যান এনকাউন্টার’ এবং উইলিয়াম শেক্সপিয়রের কিছু নাটকের অনুবাদ। লীলা মজুমদারকে উপহার হিসেবে দেওয়া নন্দলাল বসুর স্কেচ। রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদনাথ চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, পূর্ণিমা ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, আশাপূর্ণা দেবী, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়ের চিঠিপত্র। রবীন্দ্রনাথকে নিয়ে লীলা মজুমদারের লেখা বই আকারে প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে।

তবে কবে এই কাজ শুরু করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। সৌম্যকান্তি দত্ত জানান, লীলা মজুমদারের অপ্রকাশিত ইংরেজি রচনাগুলি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দিল্লির বেশ কয়েক জন ইংরেজি প্রকাশক। এ প্রসঙ্গে সন্দীপ রায় বলেন, ‘‘লীলুদিদার পাণ্ডুলিপি, চিঠিপত্র, অপ্রকাশিত যা পাওয়া যাচ্ছে, সেগুলি প্রকাশ করা দরকার। একইসঙ্গে সবট কিছু ডিজিটাল আর্কাইভ করাটাও খুব গুরুত্বপূর্ণ।”

Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...