Sunday, May 17, 2026

পাঞ্জাবে ভেঙে পড়ল মিগ-২৯ যুদ্ধবিমান

Date:

Share post:

পাঞ্জাবে ভেঙে পড়ল মিগের যুদ্ধ বিমান। শুক্রবার প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে বায়ুসেনার মিগ। বিমান থেকে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। হেলিকপ্টার পাঠিয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন পাইলট।

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাঞ্জাবের জলন্ধরে শহিদ ভগৎ সিংহ নগরের চুহারপুর গ্রামে এই ঘটনা ঘটে। বায়ুসেনা সূত্রে খবর, “এদিন প্রশিক্ষণ চলছিল। হঠাৎই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পাইলট চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারেননি। কোনও রকমে বেরিয়ে আসেন তিনি। হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।”

কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি হবে বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে এই মিগ-২৯ ব্যবহার করা হয়েছিল।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...