Sunday, May 17, 2026

মৃত্যু চম্বলের ‘রবিনহুড’-এর

Date:

Share post:

৪০০ খুন ও ৬০০ অপহরণের মামলা ছিল তাঁর নামে। গরিবের ‘রবিনহুড’ বলেই বিখ্যাত। চম্বলের সেই কুখ্যাত ডাকাত মোহর সিং দত প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৩ বছর।

একটা সময় বড় ব্যবসায়ী ও জমিদারদের অর্থ, সম্পত্তি লুঠ করে দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিতেন মোহর সিং। তবে শেষ বয়সে আর ডাকাতি নয়। করতেন সামাজিক কাজ। নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিয়ে দিতেন তিনি।

জমি নিয়ে বিবাদের জেরে ১৯৫৮ সাল থেকে ডাকাতি করতে শুরু করেন মোহর সিং। এক সময় তাঁর মাথার দাম ছিল দুলাখ টাকা। ১৯৭২ সালে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ১৯৮২ সালে মুক্তি পাওয়া চম্বল কে ডাকু সিনেমায় অভিনয়ও করেছিলেন মোহর সিং।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহর সিং বলেন, নাবালক হওয়ায় তাঁকে কোনও ডাকাতের দলে নেওয়া হয়নি। তিনি দেড়শো জনের একটি ডাকাত দল তৈরি করেছিলেন। পুলিশের চোখকে ফাঁকি দিয়েছেন বহুবার। মোহর সিং বলতেন, তিনি ও তাঁর দলের সদস্যরা মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তাই তাঁদের আশীর্বাদেই বারবার বেঁচে যেতেন তাঁরা।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...