Tuesday, June 9, 2026

ক্লাবদের সহযোগিতা পেলে অবশ্যই লিগ হবে : আইএফএ সচিব

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের জেরে সারা দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সমস্ত খেলা। অনিশ্চিত কলকাতা লিগ। তবুও হাল ছাড়বে না আইএফএ। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি শুক্রবার রাজ্য ফুটবল সংস্থার অধীনস্থ ২৭৬ টি ক্লাবের কর্তাদের চিঠি পাঠালেন।

আইএফএ-র এই চিঠিতে বলা হয়েছে, করোনা পরবর্তী সময়ে কীভাবে লিগ করা সম্ভব, সে ব্যাপারে পরিষ্কার মতামত জানাতে। এমনকী ১৭ মে-র মধ্যে এই চিঠির উত্তর দিতে বলা হয়েছে। এরপর ক্লাবগুলির দেওয়া মতামতের ভিত্তিতে তাদের সঙ্গে আলোচনায় বসবে রাজ্য ফুটবল সংস্থা। আইএফএ সচিব জানিয়েছেন, পরবর্তী সময়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা।

সূত্রের খবর, জয়দীপ মুখার্জি জানিয়েছেন, “অবশ্যই খেলা সম্ভব হবে। ক্লাবদের সহযোগিতা পেলে লিগ হবে। তবে কোনও সিদ্ধান্তই ক্লাবগুলোর ওপর চাপিয়ে দেব না।”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...