Friday, May 15, 2026

বিশ্বে ৪০ লক্ষ পেরোলো করোনা আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

সারা বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ৪০ লাখ পেরিয়েছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যার নিরিখে শীর্ষস্থানে আমেরিকা। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩ লক্ষ ২২ হাজারের বেশি।

সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৪ লক্ষ। করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে ইউরোপের দেশগুলিতেও। মৃতের সংখ্যার নিরিখে ইতালিকে ছাপিয়ে গিয়েছে ব্রিটেন। ব্রিটেনে মৃত্যু হয়েছে ৩১ হাজার জনের বেশি। আক্রান্তের সংখ্যা ২ লক্ষের বেশি। ইউরোপীয় দেশগুলির মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে। সেখানে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২৬ হাজারের বেশি।
অন্যদিকে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮৮ হাজার জন। কোভিড আক্রান্তের সংখ্যার নিরিখে ফ্রান্স এবং জার্মানিকে ছাপিয়ে গিয়েছে রাশিয়া। ইউরোপীয় দেশগুলির মধ্যে জার্মানিতেই কোভিড সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সবচেয়ে বেশি। সে দেশে মৃত্যু হয়েছে ৭৫১০ জনের। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার জনের।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...