Friday, May 15, 2026

ঘুম থেকে উঠে মিথ্যা বলছেন অমিত, কামান দাগল তৃণমূল

Date:

Share post:

মুখ্যমন্ত্রীকে লেখা অমিত শাহের চিঠিকে ধুয়ে দিল তৃণমূল।

নেপথ্যনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখভালে হাইটেক সাংবাদিক বৈঠক করে দল। ছিলেন ডেরেক, রাজীব বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার। আধুনিক প্রযুক্তিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তাঁরা।

তৃণমূলের মূল বক্তব্য:
এতদিন ঘুমিয়ে উঠে এখন মিথ্যে প্রচার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করতে নেমেছেন অমিত শাহ। এটা কুৎসিত রাজনীতি।

রাজ্য সরকার অনেক আগে থেকে ভালো কাজ করছে। কেন্দ্র কোনো প্রস্তুতি রাখে নি। সব এলোমেলো করেছে। রাজ্যকে সাহায্যও করে নি।

এখন বিজেপি, রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলাকে বদনাম করতে নেমেছেন।

একের পর এক চিঠি দেখিয়ে, তথ্য দিয়ে ডেরেক বলেন,” অনেক আগে থেকে করোনার বিপদ নিয়ে আমরা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছি। ওরা গুরুত্ব দেয় নি।”

বাইরে আটকে থাকা মানুষদের ফেরাতে রাজ্য সরকারই উদ্যোগ নিচ্ছেন বলে তৃণমূল বক্তারা ব্যাখ্যা করেন।

তাঁরা সবিস্তারে জানান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে কীভাবে সময়মত যথাযথ পরিকাঠামো তৈরি হয়েছে।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...