Tuesday, May 19, 2026

পারিবারিক অশান্তি: স্ত্রী-কন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ

Date:

Share post:

লকডাউনে গার্হস্থ্য হিংসা বাড়ছে- সমীক্ষায় এই তথ্য উঠে এসেছিল। আর তার জ্বলন্ত প্রমাণ মিলল উত্তর 24 পরগনার সোদপুরে।

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোদপুরের প্রিয় নগরে। অভিযোগ, শনিবার পেশায় আইনজীবী অনিল হেলার সঙ্গে তাঁর স্ত্রী সঙ্গীতার বচসা বাধে। দীর্ঘক্ষণ অশান্তি চলার পরে সঙ্গীতা ও তাঁদের 15 বছর মেয়েকে দরজার ডাঁসা দিয়ে পেটাতে শুরু করেন অনিল। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সঙ্গীতা ও নেহা হেলা। তাঁদের বলরাম সেবা সদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। খড়দহ থানার পুলিশ অনিল হেলা, তাঁর বাবা ও ভাইকে গ্রেফতার করেছে।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...