Sunday, May 17, 2026

চিকি‍ত্‍সক আত্মহত্যার ঘটনায় গ্রেফতার আপ বিধায়ক

Date:

Share post:

রাজধানীর এক চিকিত্‍‌সকের আত্মহত্যার ঘটনায় আপের বিধায়ক প্রকাশ জারওয়াল ও বিধায়ক ঘনিষ্ঠ কপিল নাগরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এপ্রিলে দিল্লির দুর্গা বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন ওই চিকিৎসক। সুইসাইড নোটে প্রকাশ ও তাঁর সহযোগী কপিলকে দায়ী করেন ওই চিকিত্‍‌সক।

চিকিৎসক রাজেন্দ্র সিং ১৮ এপ্রিল আত্মহত্যা করেন। তার পর থেকেই ফেরার ছিলেন প্রকাশ। দু-জনের বিরুদ্ধে তোলাবাজি, খুনের হুমকি-সহ একাধিক অভিযোগ করেন আত্মঘাতী চিকিত্‍‌সক। সুইসাইড নোটে তিনি লিখেছিলেন, “ভয় নিয়ে বেঁচে থাকা দায়। আপ বিধায়ক আমাকে ও আমার পরিবারকে ক্রমাগত খুনের হুমকি দিচ্ছেন। আমি ওঁকে কয়েক লক্ষ টাকা দিয়েছি।”

দিল্লি পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার সমন পাঠানো হলেও বিধায়ক গরহাজির ছিলেন। শুক্রবার জামিনঅযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। শনিবার প্রকাশ ও তাঁর সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তবে বিধায়কের বক্তব্য তাঁকে ফাঁসানো হচ্ছে।
সংবাদমাধ্যম থেকেই তিনি ওই চিকিৎসকের আত্মহত্যার খবর জানতে পারেন।

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...