Tuesday, March 17, 2026

পুজো না হলেও তো বহু পরিবারে বিপদ, নামছে লেবুতলা পার্ক

Date:

Share post:

করোনা আবহে দুর্গাপুজো অনিশ্চিত। তবু মৃৎশিল্পীর হাতে কিছু অগ্রিম ও এখনকার ত্রাণসামগ্রী দিয়েই প্রতিমা বায়না করে আসরে নামছে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার। তাদের পুজোর অন্যতম শীর্ষকর্তা সজল ঘোষ ফেস বুক পোস্টে লিখেছেন-

TV, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেদিকে যাই, শুধুই করোনা দেখতে পাই।
_আসুন এবার একটু জীবনের দিকে ঘুরে তাকাই।_

আগামীকাল ১১ মে সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তাদের এবারের ৮৫ তম বর্ষের দেবী দুর্গার আহ্বান এর প্রথম ধাপ হিসেবে, আগামীকাল কুমারটুলি শিল্পীর হাতে প্রতিমা তৈরীর অগ্রিম দেওয়া হবে।
_সঙ্গে বর্তমান দুরবস্থার মধ্যে থাকা শিল্পী, সহকারীদের জন্য কিছু খাদ্যদ্রব্য আমরা পৌছে দেবো, ঠিক বিকাল 4 টায়।_

পুরো অনুষ্ঠানটা হবে শ্রী মিন্টু পাল এর স্টুডিওতে।

_আমাদের আবেদন আপনারাও থাকুন, পুজো ছোট হবে, কি বড় হবে সেটা আমরা জানি না কিন্তু পুজো তো একটা করতেই হবে (সে নমঃ নমঃ করেও যদি হয়)।_
_পূজাকে ঘিরে পশ্চিমবঙ্গে ৫০ হাজার কোটি টাকার একটা বাজার তৈরি হয়, পুজো না হলে বাজার টা পুরো ধ্বংস হবে, তাতে মারা পড়বেন বিশেষ করে প্রান্তিক গরিব হাজার হাজার মানুষ।_
_আবার যদি অসুখটা থেকে যায় তাহলে পুজো দেখতে আসাটাও বিড়ম্বনা, সেক্ষেত্রেও বড় পূজো সম্ভব না।_
মনে হয় না আগামী কয়েক মাসের মধ্যে করোনা না আমাদের জীবন থেকে মুছে যাবে, কিন্তু অর্থনৈতিক ভাবে যদি বাঁচতে হয় তাহলে করোনার না সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে, তাই আমাদের যাত্রা শুরু হলো।

_অবশ্যই আমরা ভবিষ্যতে সমস্ত সরকারি বিধি নিয়ম যা যা থাকবে সমস্ত কিছুকেই অক্ষরে অক্ষরে পালন করবো,রোগ ছড়িয়ে পড়ার মতন বিন্দুমাত্র ভুল কাজ আমরা করব না_

সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষে –
সজল ঘোষ কর্তৃক প্রচারিত।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...