Monday, May 18, 2026

ফের মমতাকে আক্রমণ করে সরব বিজেপির রাহুল

Date:

Share post:

“মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন এটাই আমাদের সকলের প্রার্থনা। কিন্তু কিছুদিন যাবৎ মুখ্যমন্ত্রীর কোনও খবর নেই। হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলেন বুঝতে পারছি না। পি সি সরকারের জাদুতে ট্রেন গায়েব শুনেছি, কিন্তু পি কে সরকারের জাদুতে মমতা ব্যানার্জি গায়েব, মুখ্যমন্ত্রী গায়েব এমন কখনও শুনিনি।” সোমবার এক ভিডিও বার্তায় এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

এরপরই বিজেপি নেতা বলেন, “যিনি করোনার প্রথম লগ্ন থেকে প্রচণ্ড সক্রিয় ছিলেন, তিনি হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় জনমানসে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কোথায় গেলেন, কেমন আছেন, কেনই বা তাঁর কোনও সাড়া-শব্দ নেই। এখন মমতা ব্যানার্জি একদম চুপ, সম্পূর্ণ পর্দার আড়ালে চলে গিয়েছেন।”

রাহুল সিনহা ব্যঙ্গের সুরে বলেন, “মুখ্যমন্ত্রীকে নিয়ে মানুষ চিন্তিত। তাঁর খবর জানতে চান। তাঁর অবস্থান জানতে চান। তাই রাজ্য সরকারের উচিত, অবিলম্বে বিজ্ঞপ্তি দিয়ে মুখ্যমন্ত্রীর বর্তমান অবস্থা ও অবস্থান স্পষ্ট করুক।”

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...