Saturday, May 16, 2026

শক্তি বাড়িয়ে শনিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা

Date:

Share post:

শক্তি বাড়ছে নিম্নচাপের। দিল্লির মৌসম ভবন সূত্রে খবর শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সেই নিম্নচাপ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। রবিবার পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। সোমবার থেকে বাঁক নিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আগামী সপ্তাহে ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বর্ষার কতটা পড়বে তা এখনও বলা যাচ্ছে না। চলতি বছরে গ্রীষ্মের তেমন কাজ নেই বলেই মত আবহবিদদের। এখনও পর্যন্ত তাপপ্রবাহ হয়নি। আগামী কয়েক দিনও বিকেলের দিকে জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...