Saturday, June 13, 2026

“ব্যাগ হাতে আসুন একা, সবজি বাজারে লাগবে না টাকা”! যাদবপুরে বামেদের অভিনব কর্মসূচি

Date:

Share post:

“Red zone নয়,

লাল zone,

বিনামূল্যে সবজি বিতরণ
লালেলাল যাদবপুরে
ব্যাগ হাতে চলে আসুন নিশ্চিন্তে, তবে একা,
আমাদের সবজি বাজারে লাগবে না টাকা!!”

করোনা মোকাবিলায় লকডাউনে এক অভূতপূর্ব উদ্যোগ। আজ, সোমবার CPI(M) যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে সবজি বাজার বসেছিল রিজেন্ট এস্টেট অঞ্চলে। লকডাউনে সরকারি নির্দেশিকা মেনেই ভোর ভোর বসেছিল এই বিশেষ বাজার। যেখানে মানুষ পেলেন ব্যাগ ভর্তি সবজি, কিন্তু লাগলো না কোনও টাকা। সম্পূর্ণ বিনামূল্যে।

সোমবার সকাল ৫.৩০ টা থেকে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সিপিএম কর্মীরা ছিলেন রাস্তায়! মূল উদ্যোক্তা সেই সুদীপ সেনগুপ্ত। এর আগেও লকডাউনে গরিব-অসহায় মানুষের জন্য সুদীপবাবুর একের পর এক জনদরদী কর্মসূচি প্রচুর মানুষের প্রশংসা কুড়িয়েছে। দু’হাত তুলে মানুষ আশীর্বাদ করেছেন স্থানীয় সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত ও তাঁর সহযোদ্ধাদের। সেই জনদরদী কর্মসূচির অঙ্গ হিসেবে একদা বামেদের ঘাঁটি বলে পরিচিত যাদবপুরে বসেছিল বিনামূল্যে সবজির বাজার। যাঁদের কেনার ক্ষমতা নেই, এলাকার এমন প্রচুর মানুষ সিপিএমের এই সবজি বিতরণ কর্মসূচিতে উপকৃত হলেন। হাতে ব্যাগ ভর্তি টাটকা সবজি পেয়ে তাঁরা দারুণ খুশি। এই কর্মসূচিতে হাজির ছিলেন যাদবপুরের সিপিএম বিধায়ক তথা বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

উত্তর ২৪ বাদুড়িয়া থেকে সিপিএম কর্মী তসলিমের নেতৃত্বে সবজি এসেছিল রাত তিনটের সময়। সকাল থেকে সেই সবজি ওজন করা, সাজানো, অঞ্চল টাকে লাল ঝান্ডা দিয়ে ভরিয়ে দেওয়া, একেক জন একেকটি টেবিলের দায়িত্ব নিয়ে নেওয়া, অর্থাৎ সামাজিক দূরুত্ব বিধি মেনেই মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে সবজি বিতরণ করলেন সুদীপবাবুরা। যা সত্যি অভূতপূর্ব।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...