Saturday, June 6, 2026

লকডাউন: নেই মূর্তির বরাত, অভাব-সঙ্গী হুগলির মৃৎশিল্পীদের

Date:

Share post:

করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। করোনা পরোক্ষে থাবা বসিয়েছে রুটি-রুজিতে। হুগলির বাঁশবেড়িয়া পুরসভার ত্রিবেণী এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন বেশ কয়েকজন মৃৎশিল্পী। সারা বছর তাঁরা মাটিকে বিভিন্ন আকার দিয়ে রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন বিভিন্ন মূর্তি। লকডাউনের জেরে অধিকাংশ পুজোর বরাত মেলেনি।

অন্যান্য বছর সিদ্ধিদাতা গণেশের মৃর্তি তৈরি থেকে বছর শুরু হয় তাঁদের। এবছর জৌষ্ঠ মাস এলেও কোনো মূর্তির বরাত নেই। ফলে চরম দূর্দিনের মধ্যে দিন কাটাতে হচ্ছে পরিবারগুলির। করোনার প্রকোপে এই বছর দুর্গাপুজোয় ক্লাবে থিমের হবে কি না সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা। ঘরোয়া বেশ কিছু ছোট পুজো হলেও বড়ো বড়ো ক্লাবের থিমের পুজো না হলে কয়েক লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন ত্রিবেণীর মৃৎশিল্পীরা।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...