Friday, May 15, 2026

আমফান : ওসিদের সঙ্গে বৈঠক করলেন অনুজ শর্মা

Date:

Share post:

আমফানের জেরে কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টি হবে। ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বুধবার ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। ফলে পুরনো বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের খুঁটি, কিংবা মোবাইল টাওয়ার উপড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা মহানগরের প্রত্যেকটি থানার ওসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। বুধবারে প্রবল ঝড়ের কথা মাথায় রেখে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত থাকতে বলেছেন। প্রত্যেকটি জোনে এই টিমকে ভাগ করে দিয়েছেন। কোথাও গাছ বা খুঁটি উপড়ে পড়লে দ্রুত তা কেটে সরিয়ে ফেলার জন্যই মূলত ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থাকবে। এছাড়া প্রবল বৃষ্টির কারণে প্রচুর জল জমলে পুরসভার সঙ্গে যোগাযোগ রেখে সেই জল পাম্প করে বের করা হবে। কেউ জলে আটকে পড়লে উদ্ধার করার দিকেও নজর রাখা হবে। সব মিলিয়ে তৈরি কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...