Thursday, May 14, 2026

আমফানের ধাক্কা: কলকাতা ও ভুবনেশ্বর থেকে সরানো হলো ২৬টি বিমান

Date:

Share post:

ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে সরানো হলো ১০টি ছোট বিমান। রাঁচি, বারাণসী, গুয়াহাটি বিমানবন্দরে সরানো হয়েছে বিমানগুলিকে। যার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়ার তিনটি এটিআর বিমান, ইন্ডিগোর চারটি এবং স্পাইস জেটের তিনটি বিমান। শুধু কলকাতা নয়, ভুবনেশ্বর বিমানবন্দর থেকেও ১৬টি বিমান সরিয়ে নিয়ে বিশাখাপত্তনম এবং পাটনায় রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের জানিয়েছে, ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে অন্য বিমানবন্দরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ১০টি বিমান। সুপার সাইক্লোনের ফলে ছোট বিমানগুলি টার্মিনাল বা পাশে দাঁড়িয়ে থাকা বড় বিমানে ধাক্কা মারতে পারে। সেক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে। তবে বড় বিমানগুলির ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

লকডাউনের জেরে যাত্রীবাহী বিমান বন্ধ রয়েছে প্রায় দু’ মাস। তবে প্রতিদিন প্রায় ১০টি করে পণ্যবাহী বিমান ওঠানামা করছে কলকাতা বিমানবন্দরে। বুধ ও বৃহস্পতিবার এই বিমান ওঠা নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...