Monday, June 1, 2026

আগামী সপ্তাহেই সম্ভবত রেল টিকিট স্টেশন থেকে কাটা যাবে

Date:

Share post:

ধীরে ধীরে বাধা তুলে নিচ্ছে রেল দফতর। আগামী সপ্তাহ থেকে রেলের টিকিট কাউন্টারেই কাটার প্রস্তুতি চলছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই খবর দিয়ে ফের একহাত নেন পশ্চিমবঙ্গ সরকারকে। বলেন, কিছু রাজ্য বিশেষ শ্রমিক স্পেশাল চালানোয় সাহায্য করছে না। শুধু পশ্চিমবঙ্গেই ৪০ লাখ মানুষ ফিরে যেতে চান। অথচ রাজ্য সরকার এখনও মাত্র ২৭টি ট্রেন নিয়েছে।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই পীযূষ বলেন, কিছু বিধি-নিষেধ আরোপ করেই এই টিকিট কাটার ব্যবস্থা চালু হবে। এছাড়া আগামী দিনে ধীরে ধীরে ট্রেনের সংখ্যাও বাড়বে। স্টেশনের দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হবে। তবে দোকানে বসে থাকা যাবে না। জিনিস নিয়ে বেরিয়ে যেতে হবে।

Related articles

রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন...

অনটনের সংসার পেরিয়ে মন্ত্রীর চেয়ারে, নজির গড়লেন আউশগ্রামের কলিতা

আউশগ্রামের (Aushgram) সাধারণ এক গৃহবধূ (Housewife) থেকে রাজ্যের মন্ত্রী। কলিতা মাঝির (Kalita Majhi) এই যাত্রাপথ যেন সংগ্রাম আর...

এত বড় বিশ্বাসঘাতকতা! তৃণমূলের প্রতীকে জেতা ঋতব্রত-সন্দীপনকে তুলোধনা কুণালের

বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের (MLA) সই জাল তদন্ত হচ্ছে।...

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী: শুভেন্দুর মন্ত্রিসভায় কে রাজ্যের সর্বকনিষ্ঠ সদস্য

রাজ্যের প্রথম 'ডবল ইঞ্জিন' (BJP Govt.) সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা সোমবার লোকভবনে শপথ নিলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)...