Wednesday, April 29, 2026

করাচিতে নামার মুখে ৯১জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল পাক এয়ারবাস

Date:

Share post:

পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৯১জন যাত্রী এবং ৭জন বিমানকর্মীকে নিয়ে করাচি বিমানবন্দরে নামার মুখে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমানটি। যাত্রী এবং কেবিন ক্রু সহ সকলের মৃত্যু হয়েছে নিশ্চিত। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়ায় বেশ কিছু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন লাহোর থেকে করাচি বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। কিন্তু বিমানবন্দরে নামার মিনিটখানেক আগে এয়ারবাসটি ভেঙে পড়ে এবং কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। অবতরণের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিকের সঙ্গে। তিনটে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই পাকসেনা নেমে পড়ে উদ্ধার কাজে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...